
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল নিয়ন্ত্রণে নিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হলগুলো নিয়ন্ত্রণে নেয় তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হলের বেশ কিছু কক্ষ নিয়ন্ত্রণ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেসময় বেশ কিছু কক্ষে দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভলবার ও মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শূন্য ছাত্রলীগ।
এর আগে সকাল থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন।

মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের পর ৮টার দিকে রুবেল ঘর থেকে বের হয়ে যায় তারাবি নামাজ পড়তে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত ১০টার দিকে স্বজনেরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে একপর্যায়ে....
৩৪ মিনিট আগে
আসামি শিবলু রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন। তাঁকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। আদালত সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাঁর বিরুদ্ধে। আদেশে উল্লেখ করা হয়েছে, আসামি গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে।
৪১ মিনিট আগে
রাজধানীতে নাগরিক উদ্যোগে এবার তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি চাঁদরাতে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে