
কোটা সংস্কার আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসাদুজ্জামান খান বলেন, কোটা আন্দোলন বলার কিছু নেই তবে তাঁরা যদি ভাঙচুর করে, যদি এভাবে কারও পরামর্শে বা নেতৃত্বে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তাহলে তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, রক্ত ঝরালেই, দেশের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কাজটি করবে। তাঁদের প্রতি সেই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই কাজটা, দায়িত্বটা পালন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের একটু অপেক্ষা করা উচিত ছিল। বিচারে শেষ পর্যন্ত কী হয় সেটা দেখা উচিত ছিল। সেটি না দেখেই নানা ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে সবার ভোগান্তি হয়।
কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা কোর্টে যেতে পারেন, যেটা প্রধান বিচারপতি বলেছেন কিংবা তাঁরা এসে যোগাযোগ করতে পারেন। এসব কিছু করতে পারেন, এ সকল রাস্তা তাদের জন্য খোলা রয়েছে। এ খোলা রাস্তায় না গিয়ে, এ ধরনের রাস্তায় যাওয়া তাঁদের জন্য আমি মনে করি ঠিক ভালো না। এই জায়গাটি থেকে তাঁদের চলে আসা উচিত। এটাই হলো তাঁদের কাছে মেসেজ।’
গতকাল সোমবার ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মাঠে নেমেছে। এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি কিংবা ছাত্রদল এগুলোতে সংজ্ঞায়িত করা হচ্ছে না। ছাত্ররা হয়তো একদল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে। হতে পারে এগুলো। কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেগুলো জানার বিষয় নয়। তাঁরা নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে তাঁদের কথাগুলো যাতে বলে। তাহলে সবাই সেটা উপলব্ধি করতে পারবে।
সারা দেশে অবরোধ করা হচ্ছে। এতে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে কি না এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভেঙে পড়েছে এ কথায় আমি একমত নই। আইনশৃঙ্খলা সঠিকভাবেই আছে। আপনারা চলছেন আমিও চলছি, সবই চলছে সবকিছুই হচ্ছে।’
শিক্ষার্থীরা ভুল করছে জানিয়ে তিনি বলেন, ‘রাস্তা অবরোধ করে দাবি আদায়, এটা সঠিক পন্থা নয়। রাষ্ট্রপতির কাছে তাঁরা আবেদন দিয়েছে, সেটি স্টাডি করতে হবে, রাষ্ট্রপতি মহোদয় আমাদের একটা নির্দেশনা দেবেন, সেটা নিয়ে আমরা কাজ করব।’
শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে—এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘এগুলো শেখানো বক্তব্য, এগুলো ছাত্রদের বক্তব্য নয়। কটূক্তি যে করছে এগুলো তারা করেনি। তাঁদের এগুলো হয়তো কেউ শিখিয়ে দিয়েছে, শেখানো বুলিই তাঁরা বলেছেন। আমার মনে হয় তাঁরা এই বুলি ভুলবশতই করেছে।’

তিনি বলেন, নাচের আয়োজন ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক। এটি বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এ আইনটাকে কার্যকর করতে হবে। এই অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে যদি কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি...
৮ মিনিট আগে
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলায় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
১২ মিনিট আগে
মবোক্রেসি শব্দের ব্যবহার নিয়ে আজ সোমবার বিতর্ক হয়েছে সংসদে। বাজেট প্রত্যাখ্যান করে বিরোধী দলের করা মিছিলকে সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সদস্য বিথিকা বিনতে হোসাইন মবোক্রেসি বলে আখ্যা দিলে, আপত্তি জানায় জামায়াতে ইসলামী। মিছিলকে মবোক্রেসি আখ্যা দেওয়ায় বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানায় দলটি।
২৮ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা...
১ ঘণ্টা আগে