
এক বছর ধরে নানা সংকটে প্রশ্নবিদ্ধ টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি। সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য। ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনস (এফটিপিও) এগিয়ে এলেও হয়নি সমাধান। অস্থিরতার জন্য দায়ী করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলকে এফটিপিওর সব কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অশোভন নাচের একটি ভিডিও নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।
১০ জুলাই ছিল ডিরেক্টরস গিল্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলসহ বেশ কয়েকজন উদ্দাম তালে নাচছেন। তাঁদের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনের অনুষ্ঠানে এমন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না নির্মাতারাও। এমন কার্যকলাপকে রুচির দুর্ভিক্ষ মনে করছেন কচি খন্দকার ও এস এ হক অলীক। ফেসবুকে কচি খন্দকার লিখেছেন, ‘রুচির দুর্ভিক্ষ টেলিফিল্ম বানাইছিলাম। এখন নিজেরাই রুচির সংকটে। যে নাচ গান শুরু হয়েছে ডিরেক্টরদের। সেই লজ্জায় বউ নিয়ে ঢাকা ছেড়ে চাঁদপুর।’
এস এ হক অলীকের লেখা ছিল এ রকম, ‘ছি ছি ছি! এইটা আমার প্রাণের সংগঠনের আয়োজন! শ্রদ্ধেয় মামুনুর রশীদ আঙ্কেল সত্যিই বলেছিলেন রুচির দুর্ভিক্ষ!?’
চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘এইটা কী দেখছি? মানে? এই সব কী? এনারা কে? পরিচালকেরা কই? বিশ্বাস করতে চাই এটা অন্য কিছু। যদি ডিরেক্টরস গিল্ডের প্রোগ্রাম হয়, তবে বলতে হবে রুচির দুর্ভিক্ষ। যাঁরা প্রতিষ্ঠা করেছেন তাঁরা কী ভাবছেন বা মনের অবস্থা কী তাই ভাবছি। মুস্তাফা মনোয়ার আংকেল, মামুনুর রশীদ আংকেল, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ভাই, গাজী রাকায়েত ভাই, সাইদুল আনাম টুটুল ভাই—আহা রে, কী সুন্দর একটা প্রতিষ্ঠান ছিল! ছি ছি।’
নির্মাতা আবু হায়াত মাহমুদ ভাইরাল সেই ভিডিও শেয়ার করে লিখেছেন ‘এটা কি বাংলাদেশের ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের ভিডিও? দয়া করে জানাবেন? উত্তর যদি হ্যাঁ হয়, ডিরেক্টর হিসেবে আমি লজ্জিত। আসলে কী?! আশা করব উত্তরটা “না” হবে। এটা অন্য কোনো গ্রহের ঘটনা হোক।’
আবু হায়াতের পোস্টে নির্মাতা ও অভিনেতা সুজাত শিমুল মন্তব্যে লিখেছেন, ‘এতটা পতন! আফসোস। দুষ্ট কোকিল শেষ পর্যন্ত আপনাদেরও খেলো? কতিপয় মানুষ যখন এই সব কাণ্ড করে একটি কমিউনিটির ইতিহাস ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে কিংবা মানহানি করে। সংগঠনের অভিভাবকদের উচিত এদের চিহ্নিত করে বয়কট ও বরখাস্ত করা। এখনো সময় আছে নির্লিপ্ততার খোলস ছেড়ে বেরিয়ে আসুন। নতুবা এই লেংটা শকুনরা সব গিলে খাবে। সময় আর বেশি দেরি নেই। এরাই কি মুস্তাফা মনোয়ার কিংবা মামুনুর রশীদ স্যারের উত্তরসূরি হবে?’
এ বিষয়ে কথা বলতে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে