‘ফল ২০২৪ সেমিস্টারে’ ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গতকাল শনিবার প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের উদ্বোধন ক্লাস অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য আব্দুর রব ও কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। আইইউবিএটিতে প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স নতুন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। এক মাসের কোর্সের লক্ষ্য হলো ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো।
কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, ‘আইইউবিএটির প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সটি এক মাস মেয়াদি ইংরেজি ভাষা শিক্ষার কোর্স, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সগুলোর আগেই সম্পন্ন করতে হবে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীন ও সক্রিয়ভাবে শেখার দক্ষতা অর্জন করবেন, যা তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফল হতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দেশের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে যা কিছু করা দরকার, তা আইইউবিএটি করবে।’
উপাচার্য আব্দুর রব বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা কম থাকে। বিশ্ববিদ্যালয়ের চাহিদা আর বাস্তবতায় থাকে বিস্তর ফারাক। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করে গড়ে তুলব বলেই প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করেছি।’
উদ্বোধন ক্লাস পরিচালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন। ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান মোমতাজুর রহমান এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা বিজয় লাল বসু উপস্থিত ছিলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির যাত্রা শুরু হয় ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ প্রফেসর এম আলিমউল্যা মিয়ান স্বনামধন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

প্রান্তিকতার গণ্ডি পেরিয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প সুমন সরেনের। রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট্ট গ্রাম বাঁশবাড়ির একটি সাঁওতাল পরিবারে বেড়ে ওঠা তাঁর। নানা প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে নিয়ে গেছেন অনূর্ধ্ব-২০ সাফ ফাইনালের মাটিতে।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় শিক্ষা গন্তব্য হয়ে উঠতে নতুন উদ্যোগ নিচ্ছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা খাতে উচ্চমানের উন্মুক্ততা বাড়ানোর পাশাপাশি ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
শিশু সুরক্ষা, মানবতা আর সাহসিকতার এক উজ্জ্বল নাম মাহমুদুর রহমান নাঈম। মাত্র ২১ বছর বয়সে গাজীপুরের টঙ্গীর ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল থেকে উঠে এসে তিনি সমাজ পরিবর্তনের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন।
৮ ঘণ্টা আগে
শৈশব মানে হাসি, খেলা আর রঙিন স্বপ্নের এক পৃথিবী। কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত শিশুর জন্য সেই শৈশব খুব দ্রুত হারিয়ে যায় দারিদ্র্য, বৈষম্য ও অবহেলার কঠিন বাস্তবতায়। অর্থনৈতিক সংকটের কারণে অনেক শিশু ছিটকে পড়ে শিক্ষার মূলধারা থেকে।
৮ ঘণ্টা আগে