গত শুক্রবার (৫ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। প্রচারে অংশ নিতে এর আগে কলকাতায় পৌঁছান শাকিব। কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন তিনি। এ ছাড়া একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাদা করে কথা বলেন শাকিব। সংবাদমাধ্যম এই সময়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজেকে ‘বাঙালির মনের রাজা’ বলে মন্তব্য করেছেন অভিনেতা।
শাকিব খানের কাছে এদিন প্রশ্ন রাখা হয়, ‘শাকিব খান বাংলাদেশের ‘রাজা’। কেউ বলেন, মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন?’ উত্তরে শাকিব বলেন, ‘সত্যিই যদি আমি রাজা হতাম! মুডি হয়তো তাঁরা ভাবেন, যাঁরা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কী মনে হলো, আমি মুডি? আমার শত্রুরাও আছেন, আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়—যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা।’
শাকিব খান শুধু ঢাকাই সিনেমার শীর্ষ তারকা নন, বাঙালি তারকাদের মধ্যেও তাঁর অবস্থান প্রথম দিকে। ব্যবসায়িক সফলতার নিরিখে তাঁর অবস্থান ঈর্ষণীয়। বাংলাদেশের সিনেমার পোস্টারবয় তিনি। এদিন অভিনেতার কাছে আরও জানতে চাওয়া হয়, ‘২৫০টার বেশি ছবি। হাতে অসংখ্য সুপারহিট। সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা সিনেমার রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে আপনার নাম জড়িয়ে। এর সঙ্গে যে দায়িত্ববোধ আসে, সেটা কী রকম?’
উত্তরে শাকিব বলেন, ‘আগে বেশি কাজ করতাম। কিছু ভালো কাজ হতো। কিছু অ্যাভারেজ কাজ করতে হতো, দায়িত্ববোধ থেকে। অনেকে এসে বলতেন, ‘‘ভাই প্রবলেমে আছি। ছবিটা করতে হবে।’’ সেই ছবি আমি করেছি। ইন্ডাস্ট্রির স্বার্থে। সিনেমা হল বাঁচাতে। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি, দেশের মানুষ আমায় ভালোবাসেন। দেশের বাইরের কিছু মানুষও ভালোবাসেন। আমি একটা ভালো কাজ করলে তাঁরা আপ্লুত। তখন মনে হয়েছে, গুণগত মানে ভালো কিছু ছবি করতে হবে। তাই ‘‘তুফান’’ বাছলাম।’

সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৩ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৩ ঘণ্টা আগে
একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, লাভ সিটারের গল্পে যার আছে....
৩ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কনটেন্ট বানিয়েছে এয়ারটেল। দৈনন্দিন জীবনের কাছের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোম নট কামিং’। পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
৩ ঘণ্টা আগে