
চাকরিতে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
বিষয়টি স্বীকার করে রেলওয়ে থানার উপরিদর্শক দীপক পাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীসহ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘চাকরিতে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। কোটা পদ্ধতি চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। প্রকৃত মেধাবীরা চাকরিতে আসুক, এখানে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। তাই ট্রেন অবরোধ করে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল রায় যদি আমাদের পক্ষে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’
মারিয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তার পরেও আমি কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি চাই না, আমি ও আমার ভবিষ্যৎ প্রজন্ম কোটার দোহাই দিয়ে চাকরিতে আসুক। আমি মনে করি, এই কোটা পদ্ধতি বাতিল করা উচিত।’
আটকে থাকা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা লাল কাপড় টানিয়ে ট্রেন থামাতে বাধ্য করেন। পরে আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।’

এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
৭ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে