সালমান খান ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দ্বন্দ্ব বেশ পুরোনো। পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেন বলে সালমানের বিরুদ্ধে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিজিৎ। বলিউড ভাইজানের জন্য আর কোনো দিন গাইবেন না—এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমানের জন্য আবার গাইতে পারেন তিনি, তবে এর জন্য দিয়েছেন এক শর্ত।
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের কাছে প্রশ্ন রাখা হয় সালমানের জন্য কি আর কোনো দিন গাইবেন তিনি? এই প্রশ্নের জবাবে জানান, সালমানের জন্য তিনি নিশ্চয়ই গাইবেন, যদি কিছু শর্ত মানা হয়। অভিজিতের কথায়, ‘কেন গাইব না? তবে হ্যাঁ, কোনো পাকিস্তানি শিল্পীকে ডেকে যেন ডাবিং করিয়ে না নেওয়া হয়!’
সালমান অভিনীত ‘জুড়ওয়া’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য গেয়েছিলেন ‘তান তানা তান’ গানটি। পরে সালমানের আর কোনো সিনেমায় গান করেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার সুযোগ দেন সালমান, আর এর জন্যই বলিউড ভাইজানের ওপর তাঁর ক্ষোভ জমতে থাকে।
অরিজিৎ সিংয়ের বদলে সালমান যখন রাহাত ফাতেহ আলি খানকে দিয়ে গান করান, তখনো সমালোচনা করেছিলেন অভিজিৎ।
তবে খানদের মধ্যে শাহরুখ খানই একমাত্র প্রকৃত দেশপ্রেমী—এমনটাই মনে করেন অভিজিৎ। যখন শাহরুখকে ‘অ্যান্টি ন্যাশনাল’ বলে আক্রমণ করা হয়েছিল, তখন শাহরুখের পক্ষে কথা বলেছিলেন অভিজিৎ। হিন্দি সিনেমায় একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। দীর্ঘদিন ধরে শাহরুখের গানে এই গায়ক অনুপস্থিত।
তবে এর জন্য তিনি দায়ী করছেন ইন্ডাস্ট্রির সুরকারদের। অভিজিতের কথায়, ‘কিছু সুরকার আছেন, যাঁরা শাহরুখের সিনেমায় কাজের সুযোগ পেলেই ঠিক করে রাখেন আমাকে বাদ দেবেন বলে। তাঁরা আবার আমার বন্ধু। কারণ এ ভাবেই ইন্ডাস্ট্রি চলে।’

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে