ওমরাহ পালনে আগ্রহীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব। প্রতিবছর ৩ কোটি মানুষকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটি। বর্তমানে ১ কোটি মানুষ এই সুযোগ পাচ্ছে।
সৌদি আরবের ওমরাহ-বিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি আবদুলরাহমান বিন ফাহাদ স্থানীয় সম্প্রচারমাধ্যম আল এখবারিয়াকে নিজ দেশের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবছর ওমরাহ পালনকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহযাত্রীর সংখ্যা চলতি বছর ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করার পরিকল্পনা রয়েছে।’
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, চলতি হিজরি বছর শুরুর প্রথম ছয় মাসে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান ৪৫ লাখের বেশি মানুষ। তাঁদের বেশির ভাগই বিমানযোগে সৌদি আরবে পৌঁছান। বাকিরা বিভিন্ন সীমান্ত এলাকা এবং সমুদ্রপথে দেশটিতে যান।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সবচেয়ে বেশি ওমরাহযাত্রী গেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত, মিসর ও ইরাক। তালিকার ছয় নম্বরে থাকা বাংলাদেশের ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৯২ জন।
ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সম্প্রতি ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালুরও ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। দেশটির হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে আগ্রহীরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে। ভিসার মেয়াদও ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হবে না। এ ছাড়া নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও আর থাকছে না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫