
মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি রয়েছে। সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা শেষ হয়েছে আজ রোববার (৩০ জুন)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অব্যাহতির মেয়াদ আর বাড়ায়নি। ফলে আগামীকাল সোমবার থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটের ওপর ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। এতে বাড়তে পারে ভাড়া।
এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেন, ‘যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি; সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হবে।’
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।
মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল আজ ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।
মেট্রোরেল কর্তৃপক্ষের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এখন পর্যন্ত তারা এনবিআর থেকে কোনো চিঠি পায়নি। এনবিআর থেকে নির্দেশনা এলে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা ব্যবস্থা নেবে।
এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, ‘ভ্যাট না বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় এনবিআরকে দিয়েছে। আমরা এর প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করছি।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মার্চ মাসে দেশের জ্বালানি খাত সংকটে পড়ে। এরপর দীর্ঘমেয়াদি সংকট এড়াতে দ্রুত আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় এপ্রিল মাসে দেশে এসেছে সর্বোচ্চ জ্বালানি তেল, ৬ লাখ ৫ হাজার ২২৭ টন।
৫ ঘণ্টা আগে
টানা ধাক্কা শেষে দেশের রপ্তানি খাত যেন আবার শ্বাস নিতে শুরু করেছে। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ফিরেছে স্বস্তির জায়গাতে। আট মাসের স্থবিরতা ভেঙে এপ্রিলেই প্রবৃদ্ধি লাফিয়ে উঠেছে ৩৩ শতাংশে। এই প্রবৃদ্ধিতে স্বাভাবিক প্রবাহে ফেরার ইঙ্গিত যেমন আছে, তেমনি সামনে টিকে থাকার কঠিন পরীক্ষার বার্তাও স্পষ্ট হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও শ্রমবাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশের রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, টানা পাঁচ মাস ধরে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে। যেখানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নতুন কর্মী পাঠানো কমে গেছে
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রেক্ষাপটে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের মধ্যেই ‘ওপেক-প্লাস’ জোটভুক্ত দেশগুলো উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। রোববার (৩ মে) অনুষ্ঠিত এক বৈঠকে জুন মাসের জন্য তেলের উৎপাদন কোটা সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওপেক-প্লাস।
১২ ঘণ্টা আগে