পুঁজিবাজারে কোনো কোম্পানি তালিকাভুক্তির আগে শেয়ার বিক্রির পদ্ধতি হলো প্লেসমেন্ট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে পুঁজিবাজারে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু গত ১০ থেকে ১২ বছরে প্লেসমেন্ট ইস্যুকে খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে।
গতকাল শনিবার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে আয়োজিত ফল উৎসবে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পল্টনের আল রাজি কমপ্লেক্সে সিএমজেএফ মিলনায়তনে উৎসবটি হয়।
সিএমজেএফের সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় ফল উৎসবে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী, পরিচালক রিচার্ড ডি রোজারিও, সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, সিইও ফোরামের সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ।
শাকিল রিজভী বলেন, বর্তমানে পুঁজিবাজারকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে বড় একটি প্রতিবন্ধকতা ক্যাশ টাকা সংগ্রহের সুযোগ না থাকা। এত প্রতিবন্ধকতা থাকলে, কে এখানে আসতে চাইবে? বিনিয়োগকারী লোকসানও করবে, আবার নগদ টাকাও তুলতে পারবে না, তা হয় না।
রিচার্ড ডি রোজারিও বলেন, প্লেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে পুঁজিবাজারে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। তবে সাংবাদিকেরা লেখার মাধ্যমে এই অনিয়মগুলো তুলে ধরলে কিছুটা উত্তরণ হতে পারে।
ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজারের জন্য প্লেসমেন্ট খুবই ভালো একটি উদ্যোগ ছিল বলে আমি মনে করি। তবে এটা কীভাবে ব্যবহার করছে কেউ, তার ওপর এর ভালোমন্দ নির্ভর করে। তবে এর মন্দ ব্যবহারটা বেশি হয়েছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
১৮ মিনিট আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতায় পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উন্নয়নে সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস)...
৩৩ মিনিট আগে
অর্থবিল, ২০২৬ সংসদে তোলার পর জনমত যাচাই প্রস্তাব ও বিলের সাধারণ নীতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে ঘাটতি বাজেট, চীনা ঋণ ও বিনিয়োগের আশ্বাস, কর-ভ্যাট, বিনিয়োগের শর্ত, ব্যাংক খাতের দুর্নীতি এবং শিক্ষা-স্বাস্থ্য খাত নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্যরা...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার নতুন পর্ব এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন আবার ধীর হয়ে যাওয়ার প্রেক্ষাপটে আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যকার অন্তর্বর্তী শান্তি চুক্তির ভঙ্গুরতা নতুন করে সামনে এনেছে।
৮ ঘণ্টা আগে