
সম্প্রতি ভারতীয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কটাক্ষ করেন আরেক অভিনেতা পঙ্কজ ঝা। ক্যারিয়ারের সংগ্রামকে গ্ল্যামারাইজ করার জন্য ত্রিপাঠীর সমালোচনা করেন ঝা। আর এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ত্রিপাঠী।
অভিনেতা হওয়ার নেপথ্যের লড়াই, পরিশ্রমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার সামনে এনেছেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তা দিয়ে কখনো কারও সহানুভূতি চাননি বলে জানিয়েছেন অভিনেতা। তাই পঙ্কজ ঝার এমন মন্তব্যে বেজায় চটেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠী শুরুতেই জানান, এ ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাতে চান না তিনি। তার পরে অভিনেতা বলেন, ‘আমি কখনো আমার সফর বা লড়াইকে বড় করে দেখাইনি। হ্যাঁ, আমি উল্লেখ করেছি, আমার অভিনেতা হওয়ার সংগ্রামের সময় আমার স্ত্রী রোজগার করতেন। আর আমি কখনোই বলিনি যে আমাকে কোমরে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে ঘুমোতে হয়েছে। আমার সংগ্রামের গল্প দিয়ে আমি কখনো কারও থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করিনি।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের লড়াইয়ের কাহিনি শুনিয়ে বাহবা পেতে চান—এমনটাই মনে করেন পঙ্কজ ঝা। সাক্ষাৎকারে তিনি জানান, পঙ্কজ ত্রিপাঠীও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, কেউ আলু বিক্রি করতেন, কেউ ছোট ঘরে থাকতেন—এই ধরনের কথা বলে থাকেন। জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনে নানা অভিজ্ঞতা থাকাই স্বাভাবিক বলে মনে করেন তিনি।
এ মন্তব্যের উত্তরে ত্রিপাঠী বলেন, ‘আমি মনে করি, সবাই নিজের লড়াই লড়ছেন নিজের মতো করে এবং বিষয়টা খুব ব্যক্তিগত। আসলে অনেক সময় একজন মানুষের লড়াই অন্যদের অনুপ্রাণিত করে।’
পঙ্কজ ত্রিপাঠী আরও বলেন, ‘প্রত্যেকের জীবনে উত্থানপতন আছে। সেই জীবনকাহিনি শুনে অনেকে অনুপ্রাণিত হন। আর যদি কেউ অনুপ্রাণিত না হন, তাতেও কোনো সমস্যা নেই। প্রত্যেকে নিজেদের মতো করে জীবন যাপন করবেন।’

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৮ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে