
পশ্চিমবঙ্গের বিনোদনজগতের পরিচিত নাম সুদীপা চ্যাটার্জি। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘জি বাংলা রান্নাঘর’-এর সঞ্চালনা করে পেয়েছেন খ্যাতি। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, সুদীপার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। তাই সম্প্রতি রান্নার অনুষ্ঠান নিয়ে তিনি এসেছেন এখানে। ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে গরুর মাংস রান্না নিয়ে পশ্চিমবঙ্গে চরম কটাক্ষের শিকার হলেন তিনি।
রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ নামের একটি শোতে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহানের সঙ্গে দেখা গেছে সুদীপাকে। সেখানে তারিন রান্না করেন গরুর মাংসের কোফতা। আর এতেই পশ্চিমবঙ্গের নেটিজেনদের রোষানলে পড়েছেন তিনি।
একজন হিন্দু হয়ে গরুর মাংস রান্না হচ্ছে এমন একটি শো প্রচার করায় অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে। এমনকি তাঁর পাঁচ বছরের ছেলে আদিদেব চ্যাটার্জি অপহরণ করার হুমকি এসেছে।
তবে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সুদীপা বলেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে বারবার। যাঁরা এটা নিয়ে ট্রল করছেন, তাঁদের মধ্যে সিংহভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূর অস্ত, রান্নাও করিনি। এমনকি ছুঁইওনি। দ্বিতীয়ত, তারিন জাহান নিজে রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ পর্যন্ত করেছি।’
ছোট পর্দা থেকে মাসখানেক আগেই বিরতি নিয়েছেন সুদীপা চ্যাটার্জি। তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেছেন নিজস্ব কুকিং শো। সেখানে এপার-ওপার বাংলার খাবারের স্বাদ ও রান্নার পদ্ধতি তুলে ধরেন তিনি। আর সেই সূত্রেই ঈদুল আজহার আগে বাংলাদেশে এসেছিলেন। আর তখনই ইদ স্পেশাল রান্নার অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।
তবে ‘রাঁধুনী এপার-ওপারের রান্না’ ইউটিউব চ্যানেলে পুরো এপিসোডটি রয়েছে। সেখানে সুদীপা নিজের হাতে বানান কলকাতার স্টাইল গন্ধরাজ শামি কাবাব। সেখানে তিনি খাসির মাংসই ব্যবহার করেন। পুরো পর্বে একবারও সুদীপাকে কোথাও গরুর মাংসের কোফতা মুখে দিতে দেখা যায়নি।

প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
৭ ঘণ্টা আগে
‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এস এস রাজামৌলি আরও বড় প্রেক্ষাপট নিয়ে আসছেন। তাঁর পরবর্তী সিনেমার নাম ‘বারাণসী’। তৈরি হচ্ছে রামায়ণ মহাকাব্যের আলোকে। এতে ত্রাণকর্তা রুদ্র চরিত্রে মহেশ বাবু, মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও খলনায়ক কুম্ভ হিসেবে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।
৭ ঘণ্টা আগে
ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
১৮ ঘণ্টা আগে