
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালত অবমাননা হয়েছে দাবি করে গানটির লেখক র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।
আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটি লিখেছেন র্যাপার আলী হাসান, সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে।
আজ বৃহস্পতিবার সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। তিনি বলেন, গানটির ১ মিনিট ১৮ সেকেন্ডে বলা হয়েছে, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’। যা আদালত অবমাননা করার শামিল।
ফাহিম হাসনাঈন বলেন, এ লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব হয়েছে। ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে। তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইন লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
নোটিশ পাঠানোর ১৫ দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইন লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে