২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। সুপার এইটে এরই মধ্যে এক পা দিয়ে রেখেছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির ‘বিশেষ একাদশে’ জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি।
নিজেদের ফেসবুক পেজে আইসিসি আজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফ্যান্টাসির সেরা একাদশ ঘোষণা করেছে। তৃতীয় সেটের সেই একাদশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তানজিম সাকিবের কাঁধে এই একাদশের দায়িত্ব। একাদশের মধ্যে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট বাংলাদেশের এই পেসারের। তাসকিন ও হৃদয়ের পয়েন্ট ১৩১ ও ৬৪।
আইসিসির ফ্যান্টাসির একাদশে দ্বিতীয় সর্বোচ্চ দুজন আছেন ওয়েস্ট ইন্ডিজের। শারফেন রাদারফোর্ড ও আলজারি জোসেফ দুজনেই গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৩ রানের জয়ে অবদান রেখেছেন। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া—এই ছয় দলের
একজন করে ক্রিকেটার আছেন। উইকেটরক্ষকের দায়িত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান।
ফ্যান্টাসি একাদশে পেস আক্রমণে তাসকিন, তানজিম সাকিব, জোসেফের সঙ্গে আছেন আর্শদীপ সিং। স্পিন আক্রমণে আছেন কেশব মহারাজ, অ্যাডাম জাম্পা ও আদিল রশিদ। মহারাজ গত ১০ জুন শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের রুদ্ধশ্বাস জয় এনে দিতে অবদান রেখেছেন।
এবারের বিশ্বকাপে ৬ ও ৫ উইকেট নিয়েছেন তানজিম সাকিব ও তাসকিন। তানজিম সাকিব ও তাসকিনের ইকোনমি ৫.৯০ ও ৬.১৬। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কে ৪ ওভারে ১৪ রানে নেন ৩ উইকেট। হৃদয় ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বলে ৪০ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন। ৪ ছক্কার প্রতিটিই মেরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সুপার এইটে না উঠলেও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট ও + ০.৪৭৮ নেট রানরেট এখন দলটির। নেদারল্যান্ডসকে সুপার এইটে উঠতে হলে লঙ্কানদের বড় ব্যবধানে তো হারাতে হবেই। পাশাপাশি ডাচদের হিসেবে রাখতে হবে নেট রানরেট এবং বাংলাদেশ যেন নেপালের কাছে হারে, সেই প্রার্থনা করতে হবে ডাচদের। পরশু সেন্ট ভিনসেন্টে খেলবে বাংলাদেশ-নেপাল। একই দিন শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস মুখোমুখি হবে সেন্ট লুসিয়ায়।

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
৭ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
৭ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
৭ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
৮ ঘণ্টা আগে