
১২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩ বলে ৩টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। সেই ৩ বল বাংলাদেশের জয়ের পথে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। যদিও শ্রীলঙ্কার বলে ছক্কার হ্যাটট্রিক করে পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। ৪টি ছক্কা ও ১টি চারে ২০ বলে ৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
বিপত্তি ঘটেছে হাসারাঙ্গার সেই ওভারে মারা হৃদয়ের দ্বিতীয় ছক্কায়। স্লগ সুইপে ডিপ স্কয়ারের ওপর দিয়ে ৮৮ মিটারের বিশাল ছক্কা হওয়া বলটি গ্যালারিতে এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী সেই সমর্থক বল তালুবন্দী করতে ব্যর্থ হন, বল এসে তাঁর পায়ের মধ্যভাগে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বাঁধে সেই জায়গায়।
বাংলাদেশের জয়ে সেই সমর্থক ভুলে গেছেন পায়ের ব্যথা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে হেসেই বললেন, ‘আমি অনেক খুশি বাংলাদেশ জেতায়। বাংলাদেশের ক্যাচ ধরতে পারিনি, ব্যথা পেয়েছি, কোনো ব্যাপার না এটা।’
সেই ভিডিও চিত্র পৌঁছে যায় হৃদয়ের কাছেও। যেটি দেখে দুঃখ প্রকাশ করেছেন এই তরুণ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সেই সমর্থকের ছবি পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।’
তার পরই অচেনা সমর্থকের উদ্দেশে লিখলেন, ‘প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায়, তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’
বাংলাদেশকে সমর্থন দিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউতে যাওয়া সেই সমর্থককে বুকে নিতে চান হৃদয়। লিখেছেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’


পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে। গত দেড় বছরে চারজন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদের সবারই পা পড়েছে পূর্বাচলে। কিন্তু কাজের কাজটা এখনো হয়নি। থমকেই আছে স্টেডিয়াম নির্মাণের কাজ।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানকে কি দেখা যাবে! গত বছরের মার্চে দুবার পিছিয়ে পড়েও উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে সপ্তমবারের মতো জায়গা করে নেয় বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা দলটি অভিজ্ঞতায় টইটম্বুর হলেও মাঠের বাইরের চরম রাজনৈতিক অস্থিরতা আর সরাসরি যুদ্ধাবস্থা তাদের প্রস্তুতিতে এক বিষণ্ন কালো মেঘের
১৩ ঘণ্টা আগে
সাবেক অধিনায়কদের সম্মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য। বিসিবির এই পদক্ষেপকে সাধারণ ক্রিকেটারদের প্রতি চরম বৈষম্যমূলক ও অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পো
১৩ ঘণ্টা আগে