আমিরপুত্র জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘মহারাজ’-এর মুক্তিতে স্থগিতাদেশ দিল ভারতের গুজরাট হাইকোর্ট। কথা ছিল গতকাল শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। তবে এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
সৌরভ শাহের বই ‘মহারাজ’ অবলম্বনে তৈরি এ সিনেমা। এ দিন নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন লেখকও। মামলার আগামী শুনানি ১৮ জুন। শোনা যাচ্ছে, হাইকোর্টের এই স্থগিতাদেশের রায়কে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ও নেটফ্লিক্স।
সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। গতকাল ১৪ জুন মুক্তির জন্য সব ঠিকঠাকই ছিল। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
ধর্মগুরুদের নেতিবাচক দিক দিয়ে দর্শানো হতে পারে আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানায় বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’
তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সিনেমাটিতে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।
‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।
জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে