ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মিলা। গানের শিরোনাম ‘টোনাটুনি’। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজনে আগামীকাল শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় গান-ভিডিও মুক্তি পাচ্ছে।
নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম ‘‘রূপবান’’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমাকে। এরপর অসংখ্যবার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সংগীতায়োজন করেছি।’
মিলা বলেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী টোনাটুনি গান নিয়ে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হব না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। দুই বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি; যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকেরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।’
যোগ করে এই গায়িকা আরও বলেন, ‘মাঝে নতুন গানের অনেক প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু করিনি এই গানটির জন্য। দীর্ঘ সময় এই গানটির অপেক্ষায় ছিলাম। এ গানের জন্য অন্য রকম একটা মায়া তৈরি হয়েছে। গানের ভিডিও তৈরি হওয়ার পর প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায়। টিজার প্রকাশের পর ভক্তরা লুফে নিয়েছেন। ভক্তরা নতুন গানের খবরে বেশ আনন্দিত।’
চমক নিয়েই ফিরছেন মিলা। জানিয়েছেন এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে তাঁকে। পাশাপাশি আরও বেশি সরব থাকবেন মঞ্চে। যদিও চলতি বছর বিভিন্ন টিভি ও সামাজিক অনুষ্ঠানে মিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগের চেয়ে মিলার স্টেজে ব্যস্ততা বেড়েছে।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৬ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৪ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৬ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৯ ঘণ্টা আগে