পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে হাঁটুপানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে যাত্রীদের ট্রলি ঠেলে পানি পেরিয়ে টার্মিনালে প্রবেশ করতে দেখা গেছে। একই সঙ্গে দিল্লাগামী অন্তত পাঁচটি ফ্লাইট লখনৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে...
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের অবস্থান বাণিজ্যিক লোকেশন ডেটার মাধ্যমে শনাক্ত হওয়ার আশঙ্কায় সামরিক বাহিনীর ব্যবহৃত ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপনী ট্র্যাকার (অ্যাডভারটাইজিং আইডি) বন্ধ করেছে পেন্টাগন। মার্কিন সিনেটর রন ওয়াইডেন প্রকাশিত চিঠি এবং রয়টার্সকে দেওয়া সামরিক বাহিনীর বক্তব্যে...
৩৯ মিনিট আগে
জাপানের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি শিগেকো কাগাওয়া ১১৫ বছর বয়সে মারা গেছেন। নারা প্রিফেকচারের ইয়ামাতোকোরিয়ামা শহরের বাসিন্দা কাগাওয়া গতকাল বৃহস্পতিবার ১১৫ বছর ৯১ দিন বয়সে মারা যান।
১ ঘণ্টা আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অন্তত ১০০ জন অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। তাঁদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগে