সম্প্রতি নিজেদের জনপ্রিয় তিন সিরিজ ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ আনার ঘোষণা দেয় আমাজন প্রাইম ভিডিও। এরপর থেকেই তারিখের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘পঞ্চায়েত’ মুক্তির পর এবার জানা গেল ‘মির্জাপুর থ্রি’র মুক্তির তারিখ। তারিখ ঘোষণা করে অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি নতুন পোস্টার প্রকাশ করেছে প্রাইম ভিডিও।
নতুন পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মির্জাপুর সিজন থ্রি মুক্তির প্রস্তুতি শেষ। তারিখটি এখনই লিখে রাখুন। মির্জাপুর প্রাইমে আসছে আগামী ৫ জুলাই।’
বহুদিন ধরেই ভক্তরা মুখিয়ে ছিল জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’র। নির্মাতারা একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেওয়ার কথা বলেন। এরপর চলেছে নানা জল্পনা, বেড়েছে উত্তেজনা। অবশেষে জানা গেল আগামী ৫ জুলাই থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করা হবে বহু প্রতীক্ষিত সিরিজ ‘মির্জাপুর থ্রি’।
মির্জাপুরের প্রথম দুই সিজন ব্যাপক সাড়া পেয়েছিল। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গত এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ বুঁদ ছিল দর্শকেরা। ভক্তরা এখন ৫ জুলাইয়ের অপেক্ষায়।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
২১ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে