ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করে ভারতীয় সিনেমার তারকারা হাজির হন রাষ্ট্রপতি ভবনে। শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একে একে আসতে দেখা যায় অভিনেতাদের।
দক্ষিণ ভারতের তারকা রজনীকান্ত, অক্ষয় কুমারের মতো শিল্পীরা প্রথম দিকেই এসেছিলেন। খানিক পরে সেখানে প্রবেশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর সঙ্গে দেখা যায় ধনকুবের আম্বানি পরিবারের সদস্যদেরও। অনুষ্ঠানে তাঁদের পাশেই বসেন শাহরুখ।
শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা অনিল কাপুর, বিক্রান্ত ম্যাসি। উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ অভিনেত্রী কঙ্গনা রনৌত প্রমুখ।
রজনীকান্ত শপথগ্রহণ অনুষ্ঠানে এসে প্রশংসাসূচক কথা বলেছেন। বিক্রান্ত জানিয়েছেন, গত ১০ বছরে তিনি মোদি সরকারের কাজে যথেষ্ট খুশি। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশির ভাগ তারকা খুশি কি না, তার প্রতিফলন সোশ্যাল মিডিয়ায় অন্তত দেখা যায়নি এ বার।
এবারের লোকসভা নির্বাচনে জয়লাভের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) শুভেচ্ছা জানিয়ে বলিউডের কিছু তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে সেই সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো কম। আগের বার বলিউডের থেকে মোদির প্রতি যে বিপুল শুভেচ্ছাবার্তার ঢল নেমেছিল, এবার সেই তুলনায় বেশ চুপচাপ বলিউড।
অনুপম খের, অনিল কাপুর, করণ জোহর, অজয় দেবগনের মতো কয়েকজন শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর পরে ফিল্ম ইন্ডাস্ট্রি ও মোদি সরকারের সমীকরণ কোন খাতে বইবে, তা নির্ধারিত হবে আগামী দিনে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে