
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
চ্যাম্পিয়নস লিগে গত রাতে অলিম্পিকো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ-রোমা। ম্যাচের দুই ঘণ্টা আগে ভিনিকে দেওয়া হয় চার ম্যাচের নিষেধাজ্ঞা। ব্রাজিলের ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা নিয়ে কোনো আপত্তি নেই মরিনিওর। তবে রিয়াল কোচ খেপেছেন নিষেধাজ্ঞার সময় নিয়ে। রোমার বিপক্ষে ৪-৩ গোলে জয়ের পর মরিনিও বলেন, ‘এখানে তারা নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আসল ব্যাপারটা আর গোপন নেই। খেলা শুরুর দুই ঘণ্টা আগে একজন ফুটবলারকে জানতে হবে যে সে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে।’
কোনো ম্যাচ শুরুর আগমুহূর্তে নিষেধাজ্ঞার খবর প্রচার হলে সেটা সেই খেলোয়াড়কে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এ কারণে ৪-৩ গোলে নাটকীয় জয়ের পরও মরিনিওর রাগ যেন কমার নয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। রিয়াল কোচ বলেন, ‘ একজন খেলোয়াড়কে ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? আগামীকাল সকালে জানানো যেত না? ভিনি যে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, সেটা কি বাসে করে যাওয়ার সময় জানব?’
ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে লাল কার্ড দেখায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভিনি। গতকাল রাতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে নাথান সালিবার চুল টানার কারণে অসদাচরণের জন্য তিনি পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। পাশাপাশি লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখানোয় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে গত রাতে প্রথম ৫৮ মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় রোমা। রোমার দোনিল মালেন করেন জোড়া গোল। অপর গোল করেন মার্তেন দে রুন। রিয়ালের গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ ৭ মিনিটে সবকিছু বদলে যায়। ৮৩ মিনিটে গোল করেন কার্লোস এসপি। সমতাসূচক গোল ৮৫ মিনিটে করেন এনদ্রিক। ৯০ মিনিটে জয়সূচক গোল করেন আন্তোনিও রুদিগার।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২৬ মিনিট আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে খোয়া যাওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সঙ্গে জড়িত পাঁচজনকে আটকও করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালিয়েছে।
২ ঘণ্টা আগে