
করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে