ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, তারা বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধু ১৫ ডলার দিতে হবে। এটি ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান।
নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ ডলারে খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে বিশেষ সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে। গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে ভিসা নীতি।
এর আগে, ২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করেছিল ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটকদেরও দিতে হতো এই ফি। তবে ভারতের পর্যটকদের ক্ষেত্রে এসডিএফ ফি ছিল প্রায় ১৫ ডলার। এবার বাংলাদেশি পর্যটকদের জন্যও এসডিএফ ফি কমিয়ে ১৫ ডলার করা হলো।
বাংলাদেশি পর্যটকদের বিদ্যমান ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গত ১৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের তৃতীয় পররাষ্ট্রবিষয়ক পর্যালোচনা সভায় (এফওসি) এ অনুরোধ জানান পররাষ্ট্রসচিব।

আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৮ মিনিট আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
৩ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৪ ঘণ্টা আগে