
হলিউডের অস্কার বিজয়ী অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানিত করার ঘোষণা দিয়েছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার’স লিডারশিপ ফাউন্ডেশন। আগামীকাল মঙ্গলবার (৪ জুন) অভিনেতার হাতে তুলে দেওয়ার কথা ছিল ‘সার্ভিস টু আমেরিকা’ অ্যাওয়ার্ড। কিন্তু সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় এই পুরস্কার প্রত্যাহার করেছে আয়োজক সংস্থা।
রবার্ট ডি নিরোকে সব সময় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা হিসেবে দেখা গেছে। তবে সম্প্রতি ট্রাম্প অপরাধী সাব্যস্ত হওয়ার পর, আদালতের বাইরে রবার্ট ডি নিরোকে ট্রাম্পের সমালোচনা করে সংবাদমাধ্যমে কথা বলতে দেখা গেছে। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নিরোর করা মন্তব্যের বেশ কিছু শব্দকে আপত্তিকর বলছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার’স লিডারশিপ ফাউন্ডেশন।
সংস্থার এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা ও জনসংযোগ স্থাপনকে আমরা সমর্থন করি। কিন্তু রবার্ট ডি নিরোর জনহিতকর কাজকে যে আমরা চিহ্নিত করব, তা থেকে আমাদের বিরত করেছে তাঁর সাম্প্রতিক কিছু কাজকর্ম।’
উল্লেখ্য, সাবেক পর্নস্টার স্টর্মি ডানিয়েলসের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার ঘটনায় আলোচিত ‘হাশ মানি’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন। গত বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতের জুরিরা সবগুলো অভিযোগে তাঁকে দোষী ঘোষণা করেন। তাঁর সাজা নির্ধারণের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
প্রসঙ্গত, হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২’, ‘র্যাগিং বুল’ এবং ‘ট্যাক্সি ড্রাইভার’-এর মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত নাম। তিনি দুটি অস্কার পুরস্কার জিতেছেন এবং তাঁর পুরো ক্যারিয়ারে সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে।

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৩ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৮ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৮ ঘণ্টা আগে