২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। সব দল এখন বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) উগান্ডার জার্সিতে পরিবর্তন আনতে বলেছে।
প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের জার্সি প্রকাশ করে উগান্ডা। এলিজাহ মানগেনি মার্চ মাসে জার্সির যে নকশা করেন, সেখানে ছিল সারস পাখির ছাপ। উগান্ডার জাতীয় পাখি ধূসর রঙের সারস পাখি দেখেই মানগেনি বিশ্বকাপের জার্সি নকশা করার অনুপ্রেরণা পেয়েছেন। তবে ক্রিকেট ডট কম এইউ’র এক প্রতিবেদনে জানা গেছে, সারস পাখি থাকায় জার্সিতে পৃষ্ঠপোষকের লোগো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেকারণে তাই আইসিসি তাদের জার্সিতে পরিবর্তন আনতে বলে। বিশ্বকাপের আগমুহূর্তে জার্সিতে সবশেষ যে পরিবর্তন উগান্ডা এনেছে, সেখানে পাখির ডানাগুলো হালকা করে ছেটে দেওয়া হয়েছে। একই রকম পরিবর্তন বিশ্বকাপকে সামনে রেখে দলটির ট্রাউজারে দেখা গেছে।
উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস পরিবর্তন আনার ব্যাপারে কথা বলেছেন। ক্রিকেট ডটকম এইউ ডটকমের এক প্রতিবেদনে ডেনিসকে বলতে শোনা গেছে, ‘আইসিসি নকশায় পরিবর্তন আনতে বলেছিল। তবে আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য। যেমন নকশা করতে বলা হয়েছিল, সেটা আমাদের মেনে চলতে হতো। আসল নকশা থেকে ২০ শতাংশ হারিয়ে গেছে। বাকিগুলো ঠিকই রয়েছে।’
এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। বিশ্বকাপকে সামনে রেখে ভিন্নরকম ভাবে দল ঘোষণা কদিন আগে করেছিল তারা। দলটি এবার পড়েছে ‘সি’ গ্রুপে। ৪ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে উগান্ডা শুরু করবে বিশ্বকাপ অভিযান। একই মাঠে উগান্ডা ৬ ও ৯ জুন খেলবে পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৫ জুন ত্রিনিদাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে উগান্ডা।

দুই গোলের লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে কার্লোস এস্পির গোলে লা লিগায় এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিকে একসঙ্গে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
চীনের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম চার ম্যাচে চার জয়। চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১, কাজাখস্তানের বিপক্ষে ৪-০, হংকংয়ের বিপক্ষে ৬-০, চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের মেয়েদের দাপটটা এমনই ছিল। চার ম্যাচে ২২ গোল করে পুলসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির আক্রমণভাগে বারবার সামনে এসেছে এক
১ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।
২ ঘণ্টা আগে