সরকারি চাকরিতে যেসব শূন্য পদ রয়েছে, তা দ্রুত পূরণের জন্য মন্ত্রণালয়গুলোকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকে মন্ত্রণালয়গুলোর শূন্য পদ পূরণের বিষয়েই আলোচনা হয়েছে। সেখানে জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে। আজকের (বৃহস্পতিবার) বৈঠকে শূন্য পদের সংখ্যা বলা হলেও মন্ত্রণালয়ভিত্তিক তথ্য দেওয়া হয়নি। তাই আগামী বৈঠকে মন্ত্রণালয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা উপস্থাপনের জন্য বলা হয়েছে। আর শূন্যপদ পূরণে কী কী বাধা রয়েছে, সেটা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২ পদ পূরণ হয়েছে। ফাঁকা রয়েছে তিন লাখ ৭০ হাজার ৪৪৭ পদ। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের অনুমোদিত ও শূন্য পদ পূরণকল্পে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এ ছাড়া আন্তমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০ গ্রেড), সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির আগের বৈঠকে সরকারের মন্ত্রণালয়গুলোতে কতটি পদ ফাঁকা এবং পূরণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়। বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। পরে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর।

২০১৬ সালের ১ জুলাই সংঘটিত হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত সাতজন জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সেসময় ক্ষতিগ্রস্ত অন্যান্যদেরও স্মরণ করা হয়।
১৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতেও শিক্ষকসংকট রয়েছে। সরকারি কলেজে প্রায় ৪ হাজার এবং সরকারি বিদ্যালয়েও প্রায় ৪ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। আদালতের রায় পাওয়ার পরপরই তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চেয়েছে এ সংক্রান্ত বাছাই কমিটি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক দেশে বিরোধী দলের কাজ সব সময় সরকারের বিরোধিতা করা নয়। কারণ বিরোধী দলও একদিন সরকারে যেতে পারে। আমরা একটা স্মুথ গণতন্ত্র চাই। সেই কারণে যেটা সহযোগিতা করা দরকার, সেটা সহযোগিতা করবে; যেটা সমালোচনা করা দরকার, সেটা সমালোচনা করবে।’
২ ঘণ্টা আগে