২০১০ সালে উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটক দিয়ে মঞ্চে যাত্রা শুরু করেছিল নাট্যদল এথিক। দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে নাট্যদলটি। প্রথম প্রযোজনাটি নতুন আঙ্গিকে নিয়ে আসছে এথিক। উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নির্দেশক মিন্টু সরদার। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।
নির্দেশক মিন্টু সরদার বলেন, ‘নাটকটি চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরেও নাটকের আবেদন বিন্দুমাত্র কমেনি। আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়েও নাটকটি যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি। এটি এথিকের প্রথম প্রযোজনা। দলের জন্মলগ্নের প্রযোজনা হিসেবে নাটকটি দলের সবার আবেগের চূড়ান্ত জায়গায় বিদ্যমান। সেই আবেগ অবগাহন করে নাটকটিকে উত্তরোত্তর দর্শকদের সঙ্গে সংযুক্ত করতেই কিছুটা ভিন্নতরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, মনিরুল হক ঝলক, মনি কানচন, রওনক বিশাকা শ্যামলী, আজিম উদ্দিন, নাহিদুল মুন্না, এস পি খান শাওন, রুবেল খান, ও মিন্টু সরদার।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় আনিস আনন্দ, প্রচ্ছদ করেছেন পথিক পলাশ এবং সহযোগী নির্দেশক হিসেবে আছেন মনি কানচন।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে