কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঝলমলে পোশাকে হাজির হন তারকারা। সিনেমার বাইরে তারকাদের ফ্যাশন নিয়েও যথেষ্ট আলোচনা হয়। সদ্য শেষ হওয়া ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে নিজ উদ্যোগে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাহারি পোশাকে উৎসবের কয়েক দিন লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি।
ভাবনার পোশাক নিয়ে যেমন আলোচনা হয়েছে, একই সঙ্গে তীব্র সমালোচনাও ধেয়ে এসেছে ভাবনার দিকে। এবার পোশাক নিয়ে ভাবনাকেই যেন খোঁচা দিলেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা রহমান। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, সামাজিক মাধ্যমে এমন মত দিয়েছেন অঞ্জনা।
আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে অঞ্জনা লেখেন, ‘কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে, এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন। যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্ত্বা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি–কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই, সে আবার কিসের শিল্পী।’
ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে