গত ২৩ মে কৃতি স্যাননের বলিউড পাড়ায় পদার্পণের ১০ বছর হলো। ২০১৪ সালের ২৩ মে ‘হিরোপান্তি’ চলচ্চিত্রের মাধ্য়মে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী থেকে পদকপ্রাপ্ত বলিউড তারকা হয়ে ওঠা তাঁর জন্য সহজ ছিল না। এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন তিনি। সম্প্রতি ‘ক্রু’ সিনেমার মাধ্যমেও বেশ আলোচনায় এসেছেন এ তারকা। দর্শক মহলে প্রশংসিত হয়েছে শহিদ কাপুরের সঙ্গে অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার গানগুলো। নিজের ইনস্টা হ্যান্ডেলে বরাবরই আপডেট থাকতে পছন্দ করেন এ তারকা। অভিনয় ক্যারিয়ারের ১০ বছর পূর্তিতে জেনে নিন তাঁর জীবনযাপনের টুকিটাকি।
কৃতির ভাষ্য, জীবন নিয়ন্ত্রণ করতে হবে নিজেকেই। খাওয়াদাওয়া, ব্যায়াম, কাজ কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত করার দরকার নেই। আর এর লাগাম ধরতে হবে নিজেকে।
ছিপছিপে গড়ন দেখে বোঝার উপায় নেই যে কৃতি স্যানন খেতে বড্ড ভালোবাসেন। তবে নিয়মিত কুসুম গরম পানি পান আর ব্যায়াম তাঁর ওজন বাড়তে দেয় না। জিম শেষে প্রোটিন শেক ও প্রোটিন বার তাঁকে শক্তি ধরে রাখতে সহায়তা করে।
কৃতি স্যাননের সৌন্দর্যের অন্যতম রহস্য হচ্ছে সবুজ রঙের জুস। এই জুস তৈরি করা হয় পালংশাক, শসা, আমলকী, লেবুর রস ও আপেল দিয়ে। শরীর ও ত্বক ডিটক্স রাখতে নিয়মিত এই জুস পান করেন তিনি।
ফিটনেস ধরে রাখতে দুপুরের খাবার যেন রাতের খাবারের চেয়ে ভারী হয় সেদিকে নজর রাখেন তিনি। দুপুরে পুরোদস্তুর ভারতীয় খাবার খেতে ভালোবাসেন কৃতি। ডাল, সবজি, ভাত ও রুটিতেই প্লেট সাজান তিনি।
শুটিংয়ের মাঝখানে ক্ষুধা পেলে স্ন্যাক্স হিসেবে একটু ডার্ক চকলেট আর বাদাম মুখে পুড়ে নেন। এতে শরীর হারানো শক্তিও ফিরে পায় আবার মনটাও চনমনে হয়ে ওঠে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
১১ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
১৩ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
১৭ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১৯ ঘণ্টা আগে