
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে বিদ্যুতের প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ক্ষতির পরিমাণ ৯১ কোটি ২০ লাখ টাকা আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ক্ষতি ৫ কোটি ৭৬ লাখ টাকা।
আজ সোমবার বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পোল বিনষ্ট হয়েছে ২ হাজার ৭১৮টি, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ২ হাজার ৩৬৩টি, স্প্যান (তার ছেঁড়া) ৭১ হাজার ৮৬২টি, ইন্সুলেটর ভাঙা ২২ হাজার ৮৮৬টি এবং মিটার নষ্ট হয়েছে ৫৩ হাজার ৪৬৫টি। এসবের আর্থিক ক্ষতির পরিমাণ ৯১ কোটি ২০ লাখ টাকা।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ওজোপাডিকোর প্রাথমিক ক্ষয়ক্ষতি হলো পোল বিনষ্ট ২০টি, পোল হেলে পড়া ১৩৫টি, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া ২৪.৩৪ কিলোমিটার, ১১ কেভি পোল ফিটিংস বিনষ্ট হওয়া ১৪২ সেট, ট্রান্সফরমার বিনষ্ট ১২টি এবং ১১ কেভি ইন্সুলেটর বিনষ্ট ১৩৪। এসবের আর্থিক ক্ষতির পরিমাণ ৫ কোটি ৭৬ লাখ টাকা।
আজ বেলা ২টা পর্যন্ত পাওয়া তথ্যানুসারে পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকো এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন রয়েছেন ৪ লাখ ৫৩ হাজার গ্রাহক।
ঘূর্ণিঝড় রিমাল–পরবর্তী এলএনজি টার্মিনালের কোনো ধরনের ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে হ্রাসকৃত এলএনজি সরবরাহ ধীরে ধীরে বৃদ্ধি করে বর্তমানে তা ১০০ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে। ১০০০ এমএমসিএফডিতে উন্নীত হয়েছে।
ঘূর্ণিঝড় চলমান থাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সরেজমিন পরিদর্শনপূর্বক নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাঠপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা করে ক্ষয়ক্ষতির একটি প্রাক্কলন প্রস্তুত করেছে বিদ্যুৎ বিভাগ।
আরইবি এবং ওজোপাডিকো এলাকায় সব ধরনের কর্মকর্তাদের ছুটি বাতিল করে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য আরইবি এবং ওজোপাডিকোর লোকজন প্রয়োজনীয় মালামালসহ প্রস্তুত রয়েছেন। ঝড় বা বাতাস কমার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন ও সংগ্রাম তুলে ধরে দেশজুড়ে পরিচিতি লাভ করা টাঙ্গাইলের সেই আলোচিত প্রান্তিক কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেন আর নেই। আজ মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন...
৪ ঘণ্টা আগে
জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আইনে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজার (অর্থদণ্ড/কারাদণ্ড/উভয় দণ্ড) বিধান রাখা হয়েছে। দ্য পাবলিক গ্যাম্বলিং...
৭ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে নিহত জাবির ইব্রাহিমের মা ও জামায়াতের দলীয় সংসদ সদস্য রোকেয়া বেগম বলেছেন, একজন বাবা অথবা মা সব ধরনের সুযোগ-সুবিধার আগে যেটা চায়, সেটা হলো তার সন্তানের হত্যার বিচার। দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়।
৭ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর চা-বাগানে শ্রমিক–কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ-সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে ৩১টি চা-বাগানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় সংসদে আজ মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সদস্য...
৮ ঘণ্টা আগে