গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি অভিনীত শততম সিনেমা ‘ভাইয়াজি’। তারই প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। এক পডকাস্টে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, হলিউড অভিনেতা ক্রিস্টোফার নোলানের কোন সিনেমাটি তাঁর পছন্দের এবং কেন? উত্তরে মনোজ জানালেন, নোলানের সিনেমা বোঝেন না তিনি!
মনোজের কথায়, ‘সত্যি কথা বলতে, আমি নোলান এবং তাঁর সিনেমা বুঝি না। সব সময় তাঁর সিনেমার কনসেপ্ট বুঝতে ভীষণ সংগ্রাম করি। তবে এর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টায় অনেক পড়াশোনা করেছি। সত্যি বলতে, আমি ওপেনহাইমার সিনেমাও বুঝিনি!’
মনোজ আরও বলেন, ‘নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে “ডানকার্ক” নামে একটি যুদ্ধের সিনেমা নির্মাণ করেছিলেন। যুদ্ধের ধারণা আমাকে সব সময় বিরক্ত করে। “এলওসি কারগিল” সিনেমায় অভিনয়, আমার কাছে সত্যিই কঠিন ছিল। মানুষ মারা যাচ্ছে, আবার একে অপরকে হত্যা করছে! সত্যিই এটা অত্যন্ত বিরক্তিকর ও নির্মম এক বাস্তবতা’।
উল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পার করেছেন মনোজ বাজপেয়ি। ‘ভাইয়াজি’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের শততম ছবি। বক্স অফিস থেকে সিনেমাটি প্রথম দিন আয় করেছে ১ কোটি ৩ লাখ রুপি। অপূর্ব সিংহ করকি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—ভিপিন শর্মা, যতীন গোস্বামী, আকাশ মাখিজা প্রমুখ।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে