হিউস্টন থেকে কিংসটন—দূরত্ব প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার। দুই দেশের দুই শহরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছিল টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়ে। টেক্সাস রাজ্যের শহরে বাংলাদেশ প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫ রান। শেষ তিন ওভারে সফরকারীদের দরকার ছিল ২১ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে হারেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের শততম ম্যাচ হারার রেশ কাটতে না কাটতেই জ্যামাইকার কিংসটনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচে ২৮ রানে জিতে আপাতত বিব্রতকর রেকর্ড এড়াল উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৪৭ রানে।
১০০ ম্যাচ হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৯৯ ম্যাচ। তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হেরেছে যথাক্রমে ৯৮, ৯৫ ও ৯০ ম্যাচ। জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলতে না পারায় তাদের শততম পরাজয় দেখতে একটু অপেক্ষা করতেই হচ্ছে। উইন্ডিজের পর বিব্রতকর রেকর্ডটির কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে সব দলই চারটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সেঞ্চুরি হতে পারে বিশ্বকাপের আগেই। ২৫ ও ২৬ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। শেষ দুই টি-টোয়েন্টি হবে কিংসটনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা দশ দল
ম্যাচ
বাংলাদেশ ১০০
ওয়েস্ট ইন্ডিজ ৯৯
শ্রীলঙ্কা ৯৮
জিম্বাবুয়ে ৯৫
নিউজিল্যান্ড ৯০
পাকিস্তান ৮৯
আয়ারল্যান্ড ৮৬
অস্ট্রেলিয়া ৮১
ইংল্যান্ড ৮০
দক্ষিণ আফ্রিকা ৭৪
*২৩ মে ২০২৪ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি পর্যন্ত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
৩১ মিনিট আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১২ ঘণ্টা আগে