ঐতিহ্য বজায় রেখে হজের আগে বরাবরের মতো এবারও কিসওয়া নামে পরিচিত কাবা শরিফের গিলাফ কিছুটা গুটিয়ে উপরে তোলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কিসওয়া প্রায় ৩ মিটার উপরে তুলে সেই অংশটুকু ইরহাম বা সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আড়াই মিটার চওড়া ও চতুর্দিকে ৫৪ মিটার দৈর্ঘ্যের সাদা কাপড় দিয়ে কাবা শরিফের সেই অংশটুকু ঢাকা হয়। এই কাজে ১০টি ক্রেন ও ৩৬ জন বিশেষ কর্মীর সহায়তা নেওয়া হয়।
কারুকার্যখচিত কিসওয়াটি কালো রঙের রেশম কাপড়ে তৈরি। হজযাত্রীদের কাবা প্রদক্ষিণের সময় কিসওয়া যাতে ক্ষতিগ্রস্ত ও ময়লা না হয়, সেজন্য কিসওয়াটি বেশ কয়েকটি ধাপে উত্তোলন করা হয়। এ জন্য প্রতিবছর হজের আগে কিসওয়া কিছুটা গুটিয়ে উপরে তোলা হয়।
প্রতি বছর আরবি জিলহজ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হজকে বলা হয় বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ। যেখানে ২০১২ সালে অংশগ্রহণ করে রেকর্ডসংখ্যক ৩০ লাখ ১৬ হাজার মানুষ। করোনা মহামারির সময় সৌদি কর্তৃপক্ষ শুধুমাত্র এক হাজার হাজিকে নিয়ে প্রতীকী হজ পালন করে। তবে করোনা পরবর্তী সময়ে হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। গত বছর, প্রায় ১০ লাখ ৮৪ হাজার মানুষ হজে অংশ নেন। আশা করা হচ্ছে, এই সংখ্যা এ বছর আরও বেশি হবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১৯ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে