যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে বরিশালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ড প্রাপ্ত এএসআই ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলার কলাতলীরচর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। মামলা দায়েরের পর ঈশা খান সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বেঞ্চ সহকারী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা শাহনাজ আফরোজকে বিয়ে করেন ঈশা। বিয়ের সময় তাকে আড়াই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে। এতে স্ত্রী শাহনাজ পারভীনের গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাহনাজ।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
৭ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের এক নার্সের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ওই হাসপাতালের ...
৯ মিনিট আগে
এবার মুগবেলাই উত্তরপাড়ায় প্রায় ২০ শতাংশ জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন হাসিবুর। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে এবার এক লাখ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
১৪ মিনিট আগে
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনবয়কে গ্রেপ্তার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে...
২৯ মিনিট আগে