যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে মেসির কল্যাণে এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভালোই চেনেন। এই লিগে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউইয়র্ক সিটি এফসির খেলা চলছিল। হঠাৎ সাময়িক ছেদ খেলায়। হঠাৎ এই বিপত্তির কারণ ছোট্ট এক স্তন্যপায়ী প্রাণী, র্যাকুন। সরিয়ে নেওয়ার আগে ১৬১ সেকেন্ড বা দুই মিনিট ৪১ সেকেন্ড এটি মাঠে দৌড়ে বেড়ায়।
গত বুধবার অর্থাৎ ১৫ মার্চ রাতে (যুক্তরাষ্ট্রের সময়) পেনসিলভানিয়ার চেস্টারের সাবারু পার্ক স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় খেলোয়াড়দের সাইডলাইনে থেকে স্টেডিয়ামের কর্মীদের আবর্জনার টিন হাতে র্যাকুনটিকে তাড়া করার দৃশ্য দেখা যায়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটা দারুণ উপভোগ্য একটি বিষয়,’ ওই তাড়া করার সময় মন্তব্য করেন খেলার উপস্থাপক কলাম উইলিয়ামস।
মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে ঢুকে পড়া প্রাণীটির নাম দেন রাকিনহো দ্য র্যাকুন। প্রাণীটি যখন কর্মীদের এড়ানোর জন্য দৌড়াচ্ছিল, তখন দর্শকেরা চিৎকার করে একে বাহবা দিচ্ছিল।
শেষ পর্যন্ত স্টেডিয়ামের কর্মীরা র্যাকুনটিকে আবর্জনার ক্যানের সাহায্যে ধরতে সক্ষম হন এবং এটিকে মাঠের বাইরে নিয়ে যান।
এর মাধ্যমে মেজর লিগে নতুন একটি রেকর্ড গড়ল র্যাকুনটি। ‘র্যাকুন রাকিনহো আজ রাতে ১৬১ সেকেন্ড মাঠে ছিল। এমএলএসের ইতিহাসে কোনো র্যাকুনের জন্য এটি সর্বোচ্চ সময়।’ এক টুইটে জানায় এমএসএল।
মেজর লিগের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে পেস্ট কন্ট্রোল কোম্পানি হফম্যানস স্টেডিয়াম থেকে র্যাকুনটিকে সরিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়েছে।
‘নিশ্চিত থাকুন, আমাদের নতুন বন্ধুকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ ইউএসএ টুডেকে বলেন তিনি।

আর কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬। গ্যালারিতে বসে খেলা দেখতে উন্মাদনায় মাতছেন ফুটবলভক্তরা। ফাইনাল খেলা মাঠে বসে দেখতে চাইলে এক লোভনীয় প্রস্তাব লুফে নিতে পারেন আপনিও। চাইলে চার বন্ধু মিলেও একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। আগামী ১৯ জুলাই ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের...
৩০ মিনিট আগে
জার্মান গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, পশ্চিমাদের কাছে জনপ্রিয় পানীয় বিয়ার শুধু বিনোদনের জন্য নয়—এতে কিছু পুষ্টিগুণও থাকতে পারে। বিশেষ করে ভিটামিন বি৬-এর একটি সম্ভাব্য উৎস এই পানীয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ‘জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’-তে।
৩ দিন আগে
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে তাপমাত্রা যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই এক নারী গরম থেকে বাঁচতে খুবই সহজ কিন্তু অস্বাভাবিক এই উপায় অবলম্বন করেছেন। তিনি স্থানীয় একটি হোটেলে গিয়ে এসি কামরা ভাড়া করেছেন।
৪ দিন আগে
মাত্র ১০০ ইউরো খরচ করে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চিত্রকর্মের মালিক বনে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা বটে। কিন্তু বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ঘিরে আয়োজিত বিশেষ র্যাফলে।
১০ দিন আগে