
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দোষারোপ না করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মো. সাঈদ খোকন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’—শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মেয়র মো. হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।
মো. সাঈদ খোকন বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের মাঝে বিভিন্ন সমস্যা আসতেই পারে। কিন্তু, আমাদের সমস্যা মোকাবিলা করতে হবে। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢেকে রাখার চেষ্টা না করে একসঙ্গে কাজ করা উচিত। সামনে ডেঙ্গুর যে ভয়াবহতা আসতেছে, সেটিকে আমরা সবাই মিলে একসঙ্গে মোকাবিলা করতে চাই। আমরা একে অপরকে দোষারোপ না করি। দোষারোপের রাজনীতি না করে সবাই মিলে একসঙ্গে কাজ করা উচিত। আমরা একটি সুন্দর, নিরাপদ ঢাকা চাই। আমাকে কর্তৃপক্ষ যখনই ঢাকবে, তখনই আমি হাজির হয়ে যাব।’
বর্তমান ডিএসসিসি মেয়রের উদ্দেশে খোকন বলেন, ‘দুই-তিন দিন পূর্বে বর্তমান কর্তৃপক্ষ বললেন, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা ৪২ হাজার কম ছিল। কর্তৃপক্ষের এমন বক্তব্যে আমি কষ্ট পেয়েছি। আমরা গত বছর দেখেছি, ২২ বছরের রেকর্ড ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লাখের অধিক ছিল। সারা দেশে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন। পত্র-পত্রিকায়ও বলা হয়েছে ২০১৯-এর চেয়ে ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল। বর্তমান ডিএসসিসি কর্তৃপক্ষ যে কথা বলেছে সেটির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কোনো মিল ছিল না।’
খোকন বলেন, ‘২০০৯ সালে আমি দক্ষিণ সিটির দায়িত্বে ছিলাম। ২০০০ সাল থেকে ডেঙ্গু বাংলাদেশে শনাক্ত হওয়া শুরু হয়েছে। ২০১৯ সালে আমি দক্ষিণ সিটির দায়িত্বে থাকা অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমার চেষ্টার কোনো কমতি ছিল না। অনেক চেষ্টা করেও আমি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমাতে পারিনি। কিন্তু, আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি।’

সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার দল গোছাতে ও গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর দলের জাতীয় কাউন্সিল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করার আভাস পাওয়া গেছে। এমন আভাস দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতা–কর্মীরা। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগে গিয়ে শেষ হয়।
১২ ঘণ্টা আগে
‘সরকারের লোকেরা আগে বলেছে, নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে; কিন্তু আমরা দেখলাম, ড. ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায়নি।’
১৪ ঘণ্টা আগে
সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
১৫ ঘণ্টা আগে