প্রথমবার টালিউডে নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। আর এতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। সিনেমাটিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, থাকবে জানা-অজানা কথা।
সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। অভিনেতা কিঞ্জল বলেছেন, ‘আসছে শীত মৌসুমে শুরু হবে শুটিং।’
কিঞ্জল আরও বলেছেন, ‘কাজী নজরুলের কথা তো ছোটবেলা থেকে শুনে আসছি। সেই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ। এখনই আমি নজরুলকে নিয়ে আরও বই পড়ছি। জানছি। ওই চরিত্রটি ফুটিয়ে তোলার যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমি পারব। তাই তো নজরুলকে নিয়ে এখন আমার ধ্যান শুরু হয়েছে। আমি চিত্রনাট্য লেখা শেষ হলে চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে কথা বলব। চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কিঞ্জল এর আগে “বিনয়-বাদল-দীনেশ” ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন।’
কিঞ্জল এ কথাও বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় চরিত্রে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! আমি গর্বিত। ছবির চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি। তবে আপাতত ঠিক হয়েছে “কাজী নজরুল ইসলাম”।’
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুকে দেখা যাবে আলি আকবর খানের ভূমিকায়।
ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকশন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে