সবশেষ ওয়ানডে বিশ্বকাপ শেষেই গুঞ্জন উঠেছিল ভারতের প্রধান কোচের পদ থেকে সরে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। শেষ পর্যন্ত অবশ্য সেই গুঞ্জন সত্যি হয়নি। উল্টো চুক্তির মেয়াদ বাড়িয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে আছেন তিনি।
তবে বিশ্বকাপ শেষেই রাহুলের পথচলা থেমে যেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরুর আগেই কোচের জন্য বিজ্ঞাপন দেবেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গে এটাও জানিয়েছেন যে, চাইলে রাহুলও আবেদন করতে পারবেন।
ভারতের কোচ নিয়োগের বিষয়ে এক ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটকে জয় শাহ বলেছেন, ‘জুন পর্যন্ত রাহুলের মেয়াদ রয়েছে। আগ্রহী থাকলে সেও আবেদন করতে পারবে।’ প্রধান কোচ নিয়োগের পরেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিসিসিআই সচিব।
সর্বশেষ ২০১৩ সালে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। ট্রফি জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তৎকালীন কোচ ডানকান ফ্লেচার। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের পর ভারতের ডাগআউটের দায়িত্বে ছিলেন স্বদেশিরাই। কিন্তু কোনোবারও আর আইসিসির কোনো ইভেন্ট জেতাতে পারেননি। অনিল কুম্বলে, রবি শাস্ত্রীর মতো দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন রাহুলও। এবার শেষটা রাঙাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
এবার তাই শোনা যাচ্ছে আবারও বিদেশি কোনো কোচকে নিয়োগ দিতে পারে ভারত। তবে বিদেশি কোচই নিয়োগ দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন জয় শাহ। তিনি বলেছেন, ‘কোচ ভারতীয় নাকি বিদেশি সেটার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্তটা নেবে উপদেষ্টা কমিটি।’ আর যাঁকে নিয়োগ দেবেন তাঁকে লম্বা সময়ের জন্য চায় ভারত, কমপক্ষে তিন বছর।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে