
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন একজন ভুক্তভোগী। ভুক্তভোগীর নাম আরিফ বাকের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় মামলাটি করেন তিনি।
মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী সশরীরে গুলশান থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইভ্যালিতে মোট ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য বা টাকা বুঝে পেতে কয়েকবার প্রতিষ্ঠানটির দ্বারস্থ হন ভুক্তভোগী আরিফ বাকের। সবশেষ গত ১০ সেপ্টেম্বর পাওনা টাকা বুঝে পেতে কয়েকজন বন্ধু মিলে ইভ্যালির অফিসে যান তিনি। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল উত্তেজিত হয়ে তাঁর কক্ষ থেকে বের হয়ে বাকের ও তাঁর বন্ধুদের প্রাণনাশের হুমকি দেন। সেখানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনও উপস্থিত ছিলেন বলে লিখিত অভিযোগ থেকে জানা গেছে।
অভিযোগ থেকে জানা গেছে, এ সময় শামীমা নাসরিনও তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার, ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হতে পারে। গুলশান থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান বলেন, `একজন ভুক্তভোগী ইভ্যালির এমডির বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। প্রতিষ্ঠানটির অফিস ধানমন্ডি থানা এলাকায় আর ভুক্তভোগীর বাসা গুলশান এলাকায়। তাঁর কাছ থেকে অভিযোগের একটি কপি আমরা রেখেছি। সকালে জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি দেখে সিদ্ধান্ত জানাবেন।'
এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান।
হাফিজ বলেন, ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছিল। একটি পাওয়া গেছে। বাকিগুলোর তথ্যও আসবে। বৈঠকে ধামাকা, ই–অরেঞ্জ ইত্যাদির কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
১ সেকেন্ড আগে
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
১ ঘণ্টা আগে