মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট। বিবিসি জানিয়েছে, এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে তিনি খেতাব ত্যাগের কথা জানিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতার মুকুট জিতে নোয়েলিয়া ভয়েট বলেছিলেন, ‘আপনার এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো— এমন সিদ্ধান্ত নিতে পারার মানসিকতা রাখুন।’ নিজের সে কথাই রাখলেন তিনি।
নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনই আপস করবেন না। আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ। আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় লেখার সময় এসেছে। আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন।’
ভয়েট আরও লিখেছেন, ‘মিস ইউএসএ হিসেবে আমার যাত্রা অবিশ্বাস্যভাবে অর্থবহ হয়েছে, গর্বের সঙ্গে উটাহ এবং পরে মিস ইউনিভার্সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি। তবে দুর্ভাগ্যবশত, আমি মিস ইউএসএ ২০২৩–এর খেতাব ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে মিস ইউএসএ গত সোমবার একটি বিবৃতিতে সিএনএনকে নিশ্চিত করেছে যে, তারা ভয়েটের খেতাব ত্যাগের সিদ্ধান্তকে সমর্থন করে। এর সঙ্গে শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছে তারা। প্রতিযোগিতার রানারআপ সাভান্না গ্যাঙ্কিয়েভিজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে নাকি সম্পূর্ণ নতুন বিজয়ী নির্বাচিত হবে তা এখনো জানা যায়নি।
২৪ বছর বয়সী নোয়েলিয়া ভয়েট ভেনেজুয়েলার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। উটাহ অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করা এই সুন্দরী গত বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত পর্বে মিস হাওয়াই সাভান্না গ্যাঙ্কিয়েভিজ এবং মিস উইসকনসিন অ্যালেক্সিস লুম্যানসকে হারিয়ে প্রথম ভেনেজুয়েলান–আমেরিকান হিসেবে শিরোপা জেতেন।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৮ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৮ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৮ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৮ ঘণ্টা আগে