চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ১২ মে (রোববার) প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাসার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
ফল জানবেন যেভাবে
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2024, লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।

প্রথমবার অংশ নেওয়া। আর তাতেই বিশ্বমঞ্চে রাখল দৃঢ় পদচিহ্ন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেসকিউ রোভার টিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
২ ঘণ্টা আগে
দেশের একটি ছোট্ট শহর। সেখানকার ছোট্ট একটি মেয়ে। বয়স মাত্র আট। অথচ স্বপ্ন তার আকাশছোঁয়া। সেই স্বপ্নের ডানায় ভর করে বাংলাদেশের নাম লিখিয়েছে এশিয়ার শীর্ষে। বলছি গাজীপুরের কালিয়াকৈরের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজের কথা।
২ ঘণ্টা আগে
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ে এনার্জি ক্যাটাগরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং গণিতে তৃতীয় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
৩ ঘণ্টা আগে
একটি নতুন ভাবনা, একটি উদ্ভাবন কিংবা একটি পেটেন্টও বদলে দিতে পারে মানুষের জীবন। আর সেই বিশ্বাস সামনে রেখে গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।
৩ ঘণ্টা আগে