ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে তাপমাত্রা কমা বা বৃষ্টি নিয়ে কোনো সুখবর আপাতত নেই। এরই মধ্যে রাজ্যটির রাজধানী কলকাতার তাপমাত্রা ভেঙে ফেলেছে বিগত ৬৮ বছরের রেকর্ড। পশ্চিমবঙ্গে আজ বুধবারও তাপপ্রবাহ কমার কোনো আশার বাণী শোনাতে পারিনি কলকাতার আলীপুর আবহাওয়া দপ্তর।
আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার কলকাতার তাপমাত্রার পারদ উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতা মহানগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোরও একই পরিস্থিতি। সকাল থেকে রোদের তাপ যেন আগুন বর্ষণ করছে। আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতাসহ রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট বজায় থাকছে। আগামীকাল বৃহস্পতিবারও রেড অ্যালার্ট জারি থাকবে এই জেলাগুলোতে। এ ছাড়া অন্য জেলার বেশ কয়েকটি জায়গায় জারি থাকছে ইয়েলো অ্যালার্ট।
গতকাল কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি।
এর আগে, শেষবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল ১৯৫৪ সালে। সে বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভাঙতে না পারলেও গতকাল কলকাতার ইতিহাসে ৬৮ বছরের মধ্যেই সর্বোচ্চ জায়গায় উঠেছিল তাপমাত্রার পারদ।
এদিকে, গরমে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকা বা বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সঙ্গে হালকা রঙের পাতলা ঢিলেঢালা, সুতির কাপড় পরতে বলা হয়েছে। একই সঙ্গে মাথা ঢেকে রাখতে কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করতেও বলেছে তারা।

আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৯ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পাওয়ার দাবি করেছে ফিলিপাইন। এই ঘটনাটি ইতিমধ্যে অস্থিতিশীল এই অঞ্চলে নতুন করে ভূরাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
৯ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ১৯৬০-এর দশকে। ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেসের সঙ্গে সেন্ট-নাজায়ারের ন্যাটো ঘাঁটিতে কর্মরত মার্কিন সেনা বিলির প্রেম হয়। ১৯৬৬ সালে বিলি যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুজনেই নিজ নিজ দেশে বিয়ে করেন এবং সংসারী হন।
৯ ঘণ্টা আগে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিন রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে