এই গরমে শরীর থেকে বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে পানি। ফলে তৈরি হচ্ছে পানিশূন্যতা। এটি দূর করতে পুষ্টিবিদেরা দিচ্ছেন পর্যাপ্ত পানির পাশাপাশি বিভিন্ন ফলের জুস পানের পরামর্শ। হাতের কাছে পাওয়া যায় তেমন কিছু ফলের জুসের রেসিপি রইল। রেসিপি ও ছবি দিয়েছেন নাজরানা লোপা।
উপকরণ
তরমুজ ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, পুদিনাপাতা ৩ থেকে ৪টি, লবণ সামান্য, বরফকুচি প্রয়োজনমতো, পানি আধা কাপ।
প্রণালি
তরমুজ টুকরো করে নিন। তারপর বিচিগুলো ফেলে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।
বাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
আঁচল আর উত্তরীয়র কোনায় যাঁদের গিঁট পড়েছে, একাকী থাকার দিন যাঁদের শেষ হয়েছে গত পূজার পর আর এই পূজার আগেই, যাঁরা একটু একটু করে মানিয়ে নিচ্ছেন দুজনের জীবনে দুজনের উপস্থিতি, তাঁদের জন্য এবারের পূজার উৎসব একেবারে আলাদা।
১০ ঘণ্টা আগে
নিরামিষ আর আমিষ—খাবার মূলত এই দুই ধরনের। কিন্তু সনাতন ধর্মমতে খাবার তিন ধরনের—সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। মেয়ে যখন বছরান্তে ঘরে ফেরে, তখন এই সব ‘ধরন’ ধরে ধরে খাওয়া হয় না, যায়ও না। ‘মেয়ে ঘরে ফেরে’—দুর্গাপূজায় এই বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
১১ ঘণ্টা আগে
উৎসব মানে আনন্দের রঙে ঘর ভরিয়ে তোলা। বিশেষ করে দুর্গাপূজা বা শারদীয় উৎসবে বাড়ির আঙিনা ও ঘরের মেঝেতে আলপনা না আঁকলে যেন উৎসবের আমেজ অসম্পূর্ণ থেকে যায়। তবে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের জন্য টাইলসের মেঝেতে আলপনা আঁকা কিছুটা চিন্তার কারণ হতে পারে।
১২ ঘণ্টা আগে