প্রসব-পরবর্তী ওজন কমানোর যাত্রা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি ফ্যাশনেবল পার্নিয়ার দ্য স্টাইল আইকন পডকাস্টের পঞ্চম পর্বে বাচ্চা হওয়ার পর তাঁর শরীরে আসা বদল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়েছেন, ওজন কমিয়ে যেভাবে ফিরলেন স্বরূপে।
২০১৮ সালে ব্যবসায়ী ও দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের পর থেকে ছিলেন লন্ডনেই। ২০২২ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। তার পর থেকেই মেদহীন চেহারার সোনম যেন রাতারাতি বদলে যান। পর্দার সোনমের সঙ্গে নতুন মা সোনমের কোনো মিলই যেন চোখে পড়ছিল না। এক ধাক্কায় ওজন বাড়ে প্রায় ৩২ কেজি।

সোনম বলেন, ‘আমি ৩২ কেজি ওজন বাড়িয়েছিলাম। সত্যি বলতে, শুরুতে আমি খুব ঘাবড়ে যাই। আপনি আপনার বাচ্চাকে নিয়ে এতটাই আচ্ছন্ন, আপনি কোনো কাজ করার, সঠিকভাবে খাওয়ার কথা ভাবছেন না। স্বাভাবিক হতে আমার সময় লেগেছে দেড় বছর। আমি খুব ধীরগতি নিয়েছিলাম, নতুনের সঙ্গে সামঞ্জস্য রাখতে আপনাকে ধীর হতেই হবে।’
সোনম জানান, সন্তান প্রসবের পর জীবনের সবকিছুই বদলে যায়, এমনকি নিজের এবং স্বামীর সঙ্গে সম্পর্কও। তিনি বলেন, ‘আপনার জীবনের সবকিছুই বদলে যায়। নিজের সঙ্গে আপনার সম্পর্কের পরিবর্তন হয়, আপনার স্বামীর সঙ্গে আপনার ইক্যুয়েশন বদলে যায়, সবকিছু পরিবর্তন হয়। আপনি কখনোই আপনার শরীর সম্পর্কে একই অনুভূতি অনুভব করবেন না। আমি সব সময় নিজের এই বদল মেনে নিয়েছি। আমি নিজের এই ভার্সনকে স্বাগত জানিয়েছি খোলা মনে।’
চলতি বছরের শুরুতে সোনম তাঁর সাম্প্রতিক ফটোশুট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এবং নিজের প্রতি যত্ন নিয়ে মুখ খুলেছিলেন। ক্যাপশনে লেখা ছিল, ‘নিজেকে আবার আগের মতো অনুভব করতে আমার ১৬ মাস সময় লেগেছে। কোনো ক্র্যাশ ডায়েট এবং ক্রেজি ওয়ার্কআউট ছাড়াই ধীরে ধীরে ওজন কমিয়েছি। বাচ্চার আর নিজের যত্ন চালিয়েছিলাম একই সঙ্গে। আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, যেখানে থাকতে চাই।’
উল্লেখ্য, সোনম কাপুরকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের ছবি ব্লাইন্ডে। ওটিটি প্ল্যাটফরম জিও সিনেমায় মুক্তি পাওয়া এই ছবি পরিচালনা করেন সোম মাখিজা এবং এতে অভিনয় করেন পূরব কোহলিও।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে