
প্রতারণার মাধ্যমে ৯০ লাখ টাকার গাড়ি আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের করা মামলায় তাঁদের গাড়িচালক মোর্শেদ মঞ্জুর রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে আসামি রুবেলকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাফিজুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। ২২ এপ্রিল আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসেবে দেখাশোনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝেমধ্যে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান তিনি। গাড়িটি বাসায় পৌঁছতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাঁকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন।
বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন মোর্শেদ মঞ্জুর গাড়ি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় নামক স্থানে রয়েছে বলে জানান। তাঁর এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, তিনি তাঁর গাড়ি আত্মসাৎ করেছেন। পরে গাড়ির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তাঁর ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ মঞ্জুর।
এ ঘটনায় এ বছরের ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। ২১ এপ্রিল মোর্শেদ মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়।

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে...
৩৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, সেখানে বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে