অর্থবছরের শেষ সময়ে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে গতি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৪২ দশমিক ৩০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। শুধু মার্চ মাসে এসেই বাস্তবায়ন হার ৮ দশমিক ৬৫ শতাংশ।
চলতি অর্থবছরে ২ লাখ ৭৬ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করে সরকার। গত অর্থবছরের একই সময়ে এডিপির বাস্তবায়ন হার ছিল ৪১ দশমিক ৬৫ শতাংশ। তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে এডিপি বাস্তবায়নের হার আগের ১৪ বছরের তুলনায় কম ছিল। পরিকল্পনা কমিশনের আইএমইডির কর্মকর্তারা জানান, গত মার্চের এডিপি বাস্তবায়নে গতি পাওয়ায় পুরো বাস্তবায়নের হারই বেড়েছে। আইএমইডি মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রকল্প বাস্তবায়ন বাড়ানোর ব্যাপারে নজরদারি করছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবায়নে।
চলতি অর্থবছরে ১ হাজার ৪০০ প্রকল্প রয়েছে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা। তবে বাস্তবায়ন অদক্ষতার কারণে গত মাসে কাটছাঁট করা হয় এডিপির আকার। মূল এডিপিকে কমিয়ে ২ লাখ ৫৪ হাজার কোটিতে নামানো হয়। তথ্য-উপাত্ত বলছে, এ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এসে বাস্তবায়নে গতি পেলেও তা গত অর্থবছরের বাস্তবায়ন হারের তুলনায় কম।
অর্থবছরের ৯ মাস পেরোলেও কিছু মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেশ খারাপ। বরাদ্দের ২০ শতাংশের কম খরচ করতে পেরেছে, এ রকম মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ১১। এগুলো হলো নৌপরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা যায়, অর্থবছরের শেষের সময়ে এসে তাড়াহুড়া করে প্রকল্প শেষ করার প্রবণতা থাকে। তখন কাজের মান ভালো হয় না। দায়সারা কাজ করে ঠিকাদাররা বিল তুলে নেন। এসব অভিযোগ নতুন নয়। তবে কয়েক বছর ধরে প্রকল্পে নজরদারি যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। আইএমইডি বিভিন্ন কৌশলে বাস্তবায়ন তদারকি করছে। তারপরও অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়ন হার ছিল খুবই হতাশাজনক।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ সময় পরিশোধ করা দাবির আর্থিক পরিমাণ ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। দেশের জীবনবিমা খাতে ধারাবাহিকভাবে দ্রুত দাবি পরিশোধের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মানদণ্ড।
২ ঘণ্টা আগে
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনি পানামা খালকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। পানামা খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই মহাশক্তির এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়েছে পানামা সরকার। হংকংভিত্তিক কোম্পানি ‘সিকে হাচিসনে’র বন্দর চুক্তি বাতিল এবং চীনে পানামার...
২ ঘণ্টা আগে
দেশের আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট প্রায় সব খাতে গত কয়েক মাসে দফায় দফায় মাশুল ও ভাড়া বৃদ্ধির ফলে চাপে পড়েছেন ব্যবসায়ীরা। বেসরকারি কনটেইনার ডিপো (আইসিডি), চট্টগ্রাম বন্দর, শিপিং লাইন, পরিবহন ও লাইটারেজ—প্রায় প্রতিটি খাতেই উল্লেখযোগ্য হারে ব্যয় বেড়েছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর ফলে প্রতি সপ্তাহে প্রায় ১০ বিলিয়ন বা ১০০০ কোটি মিল (একজনের একবেলার খাবার) উৎপাদন ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশ্বের অন্যতম বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ারা (Yara)-র প্রধান নির্বাহী (সিইও)...
৭ ঘণ্টা আগে