ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) সাব্বির হোসেন ‘ইনজিনিয়াস সিওও অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার পান।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট’-এ সাব্বির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন নেপালের ডেপুটি প্রাইম মিনিস্টার ও হোম মিনিস্টার নারায়ণ কাজি শ্রেষ্ঠা। করপোরেট সেক্টরের প্রযুক্তিবিদদের সম্মান জানাতে এবং প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের অসাধারণ কৃতিত্বকে উদ্যাপনের লক্ষ্যে সম্মেলনটি আয়োজিত হয়।
২৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৪ পর্যন্ত কাঠমান্ডুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস। ছয়টি সার্ক অঞ্চল ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের বিএফএসআই, আইটি সেক্টরে শীর্ষ উদ্ভাবন ও প্রযুক্তির জন্য সম্মাননা দেওয়া হয় সম্মেলনটিতে। এই অনুষ্ঠানে সার্ক অঞ্চলের দেশগুলোর ২৫০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক ও ব্যাংকিং সেক্টরের প্রভাবশালী ব্যক্তিত্ব একত্রিত হয়েছিলেন।
ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সাব্বির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। গ্রাহকদের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত, দ্রুত ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত অনেক প্রকল্প বাস্তবায়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন অভিজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে সাব্বির হোসেনের তিন দশকেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল, লোকাল ব্যাংকে টেকনোলজি অ্যান্ড অপারেশনস ও রিটেইল ব্যাংকিংয়ে কাজের বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুলে ইকোনমিক ডেভেলপমেন্টের ওপর এক্সিকিউটিভ সার্টিফিকেশন সম্পন্ন করেন।

ঊর্ধ্বগতির মূল্যস্ফীতির চাপ থেকে তাৎক্ষণিক মুক্তির কোনো সহজ পথ এখন সরকারের সামনে নেই। বাস্তবতাকে মেনে নিয়েই দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী এই প্রবণতাকে নিয়ন্ত্রণে আনতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। লক্ষ্য—তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণ।
১ ঘণ্টা আগে
ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে টানা চার দিন বন্ধ থাকবে। ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার জারি করা এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে...
৩ ঘণ্টা আগে
সোনালী ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে নতুন এক চুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। এই চুক্তির ফলে সোনালী ব্যাংকের ‘সোনালী ই-ওয়ালেট’ অ্যাপ ব্যবহার করে এখন সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা...
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হয়।
৩ ঘণ্টা আগে