
প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। রাজধানীসহ সারা দেশে নেমে এসেছে স্থবিরতা। এত গরম উপেক্ষা করেও জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে এসেছেন কর্মজীবীরা। চলার পথে ঢুঁ মারছেন ভ্রাম্যমাণ ডাবের দোকানে। কেউ ছুটছেন কোমল পানীয়ের সন্ধানে। কিন্তু গরমের এই তীব্রতায় খানিকটা স্বস্তি পেতে ডাব কিনতে এসেই বিপাকে যান্ত্রিক শহরের মানুষ। একটি ছোট ডাব ১৬০ টাকা। তার চেয়ে ছোট ১৫০। এক দাম। কেউ কিনছেন, কেউ দাম শুনেই চলে যাচ্ছেন।
আজ রোববার রাজধানীর কাকরাইল, বিজয়নগর ও গুলিস্তান এলাকায় এই চিত্রের দেখা মেলে।
ছোট ডাবের এই চওড়া দাম শুনে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাঁদের মতে, এই ডাব সর্বোচ্চ ১০০ টাকা হতে পারে। আরও বেশি হলে ১২০।
গুলিস্তানে জুতার পাইকারি মার্কেটে এসেছেন শাহাবুদ্দিন। গরমে অস্থিরতা কাজ করায় ডাবের পানি খেতে আসেন নিচে। কিন্তু দাম শুনেই অবাক তিনি। তবে বেশি দাম দিয়েও কিনলেন। শাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই ডাব ১৬০ টাকায় খাচ্ছি। কিন্তু এত দাম হতেই পারে না।
দাম শুনে ফিরে যাচ্ছেন মাহবুব খান নামের আরেক পথচারী। তিনি বলেন, ৮০ থেকে ৯০ টাকার ডাব বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এর চেয়ে ২০ টাকায় এক বোতল পানি খাব। এত দাম দিয়ে ডাব কেনার মানে হয় না।
অতিরিক্ত দামের নেপথ্যে সিন্ডিকেটকে দায়ী করছেন ভ্রাম্যমাণ ডাব বিক্রেতারা। তাঁদের দাবি, যে ডাব ৬০ টাকায় কিনে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ১০০ টাকার বেশিতে কিনতে হয়। কারওয়ান বাজার, সায়েদাবাদসহ যে কয়টি পয়েন্টে পাইকারি বিক্রি হয়, তারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয় বলেও অভিযোগ করেছেন বিক্রেতারা।
বায়তুল মোকাররম মসজিদের পেছনে বন্ধন কাউন্টারের পাশেই ডাবের ভ্যান নিয়ে দাঁড়িয়েছেন মোহাম্মদ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১২০ টাকায় একটি ডাব কেনা পড়ে। তারপর আনার খরচ, রাস্তায় বসার খরচ তো আছেই। ১৬০ টাকা তো কমই বিক্রি করতেছি।
এই বিক্রেতা আরও জানান, দশজন কিনতে এলে দুজন কেনেন। বাকিরা ডাবের দাম শুনেই চলে যান।
স্টেডিয়াম মার্কেটের সামনে আরেক ডাব বিক্রেতা বাবুলও একই কথা জানালেন। তিনি বলেন, সিন্ডিকেট করে দাম বাড়ানো হইছে। আমরা কী করমু?

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে