
আইপিএল থেকে মোস্তাফিজকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের করা মন্তব্য নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে। গতকাল দেশের স্বনামধন্য কোচ সালাহ উদ্দীনও পাল্টা তোপ দাগলেন জালালের মন্তব্যে। এবার এ প্রসঙ্গে কথা বললেন ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও।
গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল বলেছেন, ‘আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং তাঁর থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’
মিরপুরে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, চেয়ারম্যান হিসেবে জালাল ইউনুস ক্রিকেট পরিচালনা বিভাগের অভিভাবক। উনি যেটা বলেছেন, সেটাই মানতে হবে সুজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটে হারায় সুজনের আবাহনী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। উত্তর দেওয়া কঠিন। দেশ তো সবার আগে, সব সময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, তারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন...। আমি এখন জাতীয় দলের সেট-আপে নেই বলতে গেলে। অপারেশনসের ভাইস চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না—আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। আমি এ ব্যাপারে কিছু বলব না।’
এরপরই সুজন যোগ করেন, ‘নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই এ মন্তব্য করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশনসের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে, ওনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’
সুজন আবার ভিন্ন মত পোষণ করে এটাও বলেছেন, একজন খেলোয়াড়ের সবখানেই শেখার আছে, সেটা হোক ডিপিএলে। ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা দৃশ্য শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকেই বলেছেন যে মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এ রকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন।’
জালালের মন্তব্যকে নেতিবাচকভাবে নিতে নারাজ সুজন। সুজন বললেন, ‘এটাকে অন্য কিছু মিন করা ঠিক হবে না। দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো ১০টা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’

সুপার এইটে বাকি রয়েছে আর একটি জায়গা। পাকিস্তান কি সেই জায়গা নিতে পারবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ এটিই সবচেয়ে বড় প্রশ্ন। বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি হবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। স
১৩ মিনিট আগে
ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব এখন ক্রিকেটেও স্পষ্ট। ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলে না দুই প্রতিবেশী দেশ। এমনকি আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেও একে অন্যের দেশে খেলতে যায় না তারা। তারই প্রভাবে দুটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক স্বত্ব হারানোর শঙ্কায় পড়ে গেছে ভারত।
২৭ মিনিট আগে
বিএনপির নিরঙ্কুশ জয়ের পরও নির্বাচনে নিজ আসনে তিনি হেরে যাওয়ায় সংশয়টা তৈরি হয়েছিল। নির্বাচনে হেরে গেলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। আজ থেকে দাপ্তরিক কাজ শুরু হওয়ার কথা তাঁর। শপথ নিয়েই গতকাল শোনালেন স্বপ্নের কথা। আশ্বাস দিলেন
১ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একটি মাত্র ম্যাচেই হেরেছিল ভারত; সে হারই তাদের জন্য রূপ নিয়েছিল বিষাদে। ফাইনালে আয়োজকদের ৬ উইকেট হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর বিতর্কিত উদযাপন করেন মিচেল মার্শ। ক্রিকেট বিধাতা বোধহয় বিষয়টা মোটেও ভালোভাবে নিতে পারেননি। তার প্রমাণ সবশেষ চারটি আইসিসি
২ ঘণ্টা আগে