২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। তিন বছর পর আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। মুক্তির আরও চার মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, রেকর্ড মূল্যে সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব কিনেছেন ‘এএ’ ফিল্মস এর কর্ণধার অনিল থাদানি। অনিলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব বিক্রি হচ্ছে রেকর্ড ২০০ কোটি রুপিতে।
উত্তর ভারতে রেকর্ড মূল্যে সিনেমাটির বিক্রিতে অনুমান করা যাচ্ছে দক্ষিণ ভারতের হল স্বত্বতেও এবার রেকর্ড গড়বে ‘পুষ্পা ২’। এর সঙ্গে টেলিভিশন স্বত্ব আর ওটিটি তো আছেই। মুক্তির আগেই যেন রেকর্ডের পথে সুকুমার পরিচালিত সিনেমাটি।
এদিকে গত ৭ এপ্রিল আল্লু অর্জুনের ৪২ তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা ২’ সিনেমার টিজার। মাত্র দশদিনে ইউটিউবে টিজারটি দেখা হয়েছে ১১ কোটি ৪০ লাখ বারের বেশি।
মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘পুষ্প: দ্য রুল’-এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। চিত্রগ্রাহক মিরোস্লো কুবা ব্রোজেক।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৬ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৪ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৬ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১৯ ঘণ্টা আগে